সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা


সিলেটকে হারিয়ে ফাইনালে কুমিল্লা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেটকে হারিয়ে ফাইনালে উন্নিত কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এনিয়ে চতুর্থবার টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শিরোপা জয়ের দুয়ারে কুমিল্লা। অতীতে তিনবার ফাইনালে হারেনি কুমিল্লা। চতুর্থবারের মতো শিরোপা নিশ্চিত করতে চান ইমরুল কায়েসরা। কুমিল্লার বিপক্ষে সিলেট হেরে গেলেও সমস্যা নেই মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটির। তাদের সামনে আরও একটি সুযোগ থাকছে। রোববার এলিমিনেটর ম্যাচে বরিশালকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে ওঠা রংপুর রাইডার্সের সঙ্গে মঙ্গলবার সিলেট জয় পেলে ১৬ ফেব্রুয়ারি কুমিল্লার সঙ্গে ফাইনালে খেলতে পারবে। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা বনাম সিলেট সিক্সার্স। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান সিলেটের অধিনায়ক মাশরাফি। তৃতীয় উইকেটে ওপেনার নাজমুল হোসেন শান্তর সঙ্গে করেন ৫৬ রানের জুটি। এরপর ফের ব্যাটিং বিপর্যয়। ৭২ রানে ৩ উইকেট হারানো সিলেট, পরের ৫৩ রানে ৭ উইকেট হারিয়ে ১৭.১ ওভারে ১২৫ রানে অলআউট হয়। টার্গেট তাড়া করতে নেমে ২০ বল হাতে রেখেই ৪ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা। দলের জয়ে ১৮ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন সুনীল নারিন। এছাড়া ২৭ বলে ২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন মোসাদ্দেক। ১৩ বলে ২১ রান করেন মঈন আলী। ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান