২৫ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতিতে যাবেন নৌযান শ্রমিকরা


২৫ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতিতে যাবেন নৌযান শ্রমিকরা
আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে সরকার যদি নতুন মজুরির কাঠামো ঘোষণা না করে, তবে ২৪ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতিতে যাবেন নৌযান শ্রমিকরা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূইয়া। শাহ আলম ভূইয়া বলেন, সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা গত ২৮ নভেম্বর কর্মবিরতি প্রত্যাহার করি। তখন বলা হয়েছিল, এক মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করে গেজেট জারি করা হবে। কিন্তু দুই মাস ২০ দিন পার হয়ে গেলেও সরকার মজুরি নির্ধারণে এখনও টালবাহানা করছে। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে নতুন মজুরির ঘোষণা না এলে, ওই দিন রাত ১২টা থেকে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। উল্লেখ্য, নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত ২৭ নভেম্বর থেকে সারাদেশে কর্মবিরতিতে যান নৌযান শ্রমিকরা। সংকট নিরসনে ২৮ নভেম্বর শ্রমভবনে মালিক, শ্রমিক ও সরকারের সমন্বয়ে ত্রি-পক্ষীয় সভা হয়। সে সভায় এক হাজার টনের বেশি জাহাজের শ্রমিকদের নভেম্বর থেকে এক হাজার ২০০ টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও এর চেয়ে বেশি পণ্যবাহী জাহাজের শ্রমিকদের এক হাজার ৫০০ টাকা মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি বেতন কাঠামো গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়। এক মাসের মধ্যে কমিটি শ্রমিকদের বেতন নির্ধারণ করে গেজেট প্রকাশ করবে এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেন।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান