প্রকাশিতঃ অগাস্ট ৩, ২০২৪

বাংলাদেশের ছাত্রদের জন্য মন কাঁদছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের


বাংলাদেশের ছাত্রদের জন্য মন কাঁদছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এবং প্রাণহানিতে মন কাঁদছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজের। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ছাত্র আন্দোলনের প্রতীকী একটি ছবি পোস্ট করেছেন এই তরুণ ফুটবলার। সে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে আমার সব ফলোয়াদের বলছি, আমি তোমাদের কথা শুনছি এবং তোমাদের জন্য প্রার্থনা করছি।’ এর আগে গত ১৯ জুলাইও নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাংলাদেশকে নিয়ে একটি পোস্ট করেন এনজো। সে পোস্টে তিনি লিখেছিলেন, ‘বাংলাদেশে যেসব মানুষ কষ্ট পাচ্ছে, তাদের (কষ্ট লাঘবের) জন্য আমি প্রার্থনা করছি।’ ২০২২ বিশ্বকাপের আর্জেন্টিনা দলে ছিলেন এনজো ফার্নান্দেজ। সে বিশ্বকাপে মধ্যমাঠে আর্জেন্টিনার বড় ভরসার নাম হয়ে ওঠেন এই তরুণ ফুটবলার। বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কারও তার হাতেই উঠেছিল। চলতি বছর আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকাও জয় করেছেন এনজো। ক্লাব পর্যায়ে ইংলিশ ক্লাব চেলসির হয়ে খেলছেন তিনি।

সর্বশেষ :

আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা   আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি   সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার   আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার   নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিনই আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলকর্মীর কবজি ও আঙুল বিচ্ছিন্ন   ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিনই আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলকর্মীর কবজি ও আঙুল বিচ্ছিন্ন বিএনপি অধ্যুষিত রাউজানে অভিযান: সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ১২ পুলিশ আহত   বিএনপি অধ্যুষিত রাউজানে অভিযান: সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ১২ পুলিশ আহত বিপন্ন মানবাধিকার: এক মাসেই ৭১ অজ্ঞাত লাশ ও ২৪ কারাবন্দীর রহস্যজনক মৃত্যু   বিপন্ন মানবাধিকার: এক মাসেই ৭১ অজ্ঞাত লাশ ও ২৪ কারাবন্দীর রহস্যজনক মৃত্যু গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা   গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা