নাটোরে বাকী টাকা চাওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা


নাটোরে বাকী টাকা চাওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
নাটোরের লালপুরে দোকান বাঁকীর টাকা চাওয়াকে কেন্দ্র করে আব্দুর সালাম(৪৫) নামে এক মুদি দোকানিকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত আসামি শাহেব আলী(৩৫) কে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। সোমবার(৩০ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে লালপুর উপজেলার ১০ নং কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর সালাম উপজেলার একই এলাকার ইয়াজুদ্দিনের ছেলে। লালপুর থানার কর্মকর্তা ওসি মো. নুরুজ্জামান জানান, ৬ থেকে ৭ মাস আগে দোকান বাঁকীর টাকা চাওয়াকে কেন্দ্র করে নিহত আব্দুর সালামের সঙ্গে অভিযুক্ত আসামি শাহেব আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানদার আব্দুর সালাম তাকে চড়-থাপ্পর মারেন। এসময় আসামি শাহেবব আলী দোকানদারকে হত্যার হুমকি দেন। গতরাতে দোকানে আব্দুর সালাম একা সুয়ে ছিলেন। এ সুযোগে আসামি শাহেব রাত দেড়টার দিকে সালামকে ঘুমন্ত অবস্থায় দোকান থেকে তুলে নিয়ে এসে রাস্তার ওপরে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে এ্যালোপাথারে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই দোকানদার আব্দুর সালামের মৃত্যু হয়। এসময় তার দোকানে আগুন দেয়। পরে পুলিশ খবর পেয়ে রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আসামি শাহেব একজন নেশাগ্রস্থ ব্যক্তি। তিনি আরও জানান, এ ঘটনায় আসামি শাহেবকে রাতেই আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ :

হাসনাত-আসিফের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগঃ জুলাই কি হয়েছিল ক্ষমতা ব্যাবহার করে উন্নয়নের বরাদ্দ তুলে নেয়ার জন্য?   হাসনাত-আসিফের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগঃ জুলাই কি হয়েছিল ক্ষমতা ব্যাবহার করে উন্নয়নের বরাদ্দ তুলে নেয়ার জন্য? বিশ্বকাপ খেলতে ক্যানসাসে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা   বিশ্বকাপ খেলতে ক্যানসাসে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ব্রাজিলের শক্তিমত্তা আনচেলত্তিকে ফেলল ‘মধুর সমস্যায়’   ব্রাজিলের শক্তিমত্তা আনচেলত্তিকে ফেলল ‘মধুর সমস্যায়’ বিশ্বকাপে ‘বিস্ময় বালক’ হতে পারেন ইয়ামাল   বিশ্বকাপে ‘বিস্ময় বালক’ হতে পারেন ইয়ামাল সিভিকাস: বিএনপি আমলেও সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও অধিকারকর্মীরা নিপীড়নের শিকার   সিভিকাস: বিএনপি আমলেও সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও অধিকারকর্মীরা নিপীড়নের শিকার ভোলায় ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে নেমেছিল বিএনপি ও জামায়াত-শিবির   ভোলায় ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে নেমেছিল বিএনপি ও জামায়াত-শিবির অভিজ্ঞদের ওপরই ভরসা রাখলেন মন্তেল্লা, তুরস্কের বিশ্বকাপ দল ঘোষণা   অভিজ্ঞদের ওপরই ভরসা রাখলেন মন্তেল্লা, তুরস্কের বিশ্বকাপ দল ঘোষণা শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের শোকবার্তা: ৬৯-এর ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ   শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের শোকবার্তা: ৬৯-এর ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ