কৃষি ব্যাংকের সাত কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা


কৃষি ব্যাংকের সাত কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
ভুয়া ঋণ নথি তৈরি করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২ কোটি ২ লাখ ৪৭ হাজার টাকার ঋণ আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম বুধবার রাতে মামলাটি করেন। মামলায় আসামি করা হয়েছে কৃষি ব্যাংকের রাজবাড়ী জেলা শাখার সাবেক পরিদর্শক রেজাউল হক, মুর্তজা আলী ও গোলাম গাউস এবং সাবেক ব্যবস্থাপক মইনুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান, সিদ্দিকুর রহমান ও দেলোয়ার হোসেনকে। তাঁদের সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এজাহারে বলা হয়, বিধিবিধান ও জেনারেল ব্যাংকিং ম্যানুয়াল লঙ্ঘন করে কৃষি ব্যাংকের রাজবাড়ী শাখায় ২০১৪ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে রেকর্ডপত্র তৈরি করে ৩৪৬টি ঋণ নথি বানানো হয়। এর বিপরীতে ২ কোটি ২০ লাখ ১৯ হাজার টাকা ঋণ দেওয়ার সুপারিশ করে ঋণ নথি ব্যবস্থাপকের মাধ্যমে মঞ্জুর করে বিভিন্ন গ্রাহকের নাম ব্যবহার করে তোলা হয়। দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম বলেন, ভুয়া ঋণ নথি তৈরি করে আসামিরা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সর্বশেষ :

ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি   ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক   ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’   তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট   ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা   ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা   বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো   ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান   নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান