প্রকাশিতঃ এপ্রিল ৫, ২০২৩

ঈদযাত্রার বাসের আগাম টিকিট শুক্রবার থেকে


ঈদযাত্রার বাসের আগাম টিকিট শুক্রবার থেকে
আগামী শুক্রবার থেকে ঈদযাত্রার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ১৬ থেকে ২১ এপ্রিলের বাসের টিকিট বিক্রি হবে। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ এ তথ্য জানিয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে ২২ এপ্রিল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে হবে। ঈদের সরকারি ছুটি শুরু হবে ২১ এপ্রিল শুক্রবার থেকে। আগামী ১৯ এপ্রিল বুধবার শবে করদের সরকারি ছুটি। সেই হিসেবে ১৯ থেকে ২১ এপ্রিলের বাসের টিকিটের চাহিদা থাকবে সবচেয়ে বেশি। শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, গাবতলী এলাকা থেকে চলা উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের আগাম টিকিট বিক্রি করা হবে। তবে অনলাইনে আগে থেকেই আগাম টিকিট বিক্রি হচ্ছে। তা অব্যহত থাকবে। কাউন্টার থেকেও বিক্রি করা হচ্ছে। ৭ এপ্রিল থেকে কাউন্টারে শুধু ঈদের আগের কয়েকদিনের বাসের টিকিট দেওয়া হবে। গাবতলী এলাকা থেকে চলা বাসের টিকিট আগাম দেওয়া হলেও মহাখালী টার্মিনাল থেকে চলা বাসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। এই টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে টিকিট বিক্রি করা হয়। সায়েদবাদ থেকে চলা চট্টগ্রাম, নোয়খালী, কুমিল্লা ও সিলেট এলাকার বাসের টিকিট অনলাইনে ও কাউন্টারে আগাম পাওয়া যায়। দিনক্ষণ নির্ধারণ করে আগাম টিকিট বিক্রি করা হয় না।

সর্বশেষ :

গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার   গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ   ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে   ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা   জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল   পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা   ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প!   দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের   দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের