ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি?


ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি?
প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে ক্লাব বিশ্বকাপের আসর। প্রায় এক মাসের লড়াই শেষে ঠিক হয়ে গেছে শেষ চার দল। জমজমাট এই টুর্নামেন্টের সেমিফাইনালে কারা কার মুখোমুখি হবে, তা এখন পরিষ্কার। কোয়ার্টার ফাইনালের প্রথম ভাগে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও ইংল্যান্ডের চেলসি। সৌদি ক্লাব আল হিলালকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ফ্লুমিনেন্স। অন্যদিকে, আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে সমান ব্যবধানে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে চেলসি। এই দুই দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে। ম্যাচটি হবে ৯ জুলাই রাত ১টায়, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। দ্বিতীয় ভাগে ইউরোপের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও পিএসজি পেয়েছে শেষ চারের টিকিট। বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে সেমিতে উঠেছে ফরাসি চ্যাম্পিয়নরা। আর বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় সেমিফাইনালে ১০ জুলাই রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামেই মুখোমুখি হবে রিয়াল ও পিএসজি। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে।

সর্বশেষ :

বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান   বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল   ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও   ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা   রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ   পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’   জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি   সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন   এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন