প্রকাশিতঃ ফেব্রুয়ারী ১০, ২০২৩

‘দলিল যার জমি তার’ এই আইনের জন্য মানুষ অপেক্ষায় আছে


‘দলিল যার জমি তার’ এই আইনের জন্য মানুষ অপেক্ষায় আছে
‘দলিল যার জমি তার’ এই আইনের জন্য মানুষ অপেক্ষায় আছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, সংসদের আগামী অধিবেশনে এই বিলটি উত্থাপন করা হবে। জাতীয় সংসদে বৃহস্পতিবার আলোচনায় অংশ নিয়ে ভূমিমন্ত্রী একথা বলেন। তিনি আরও বলেন, দলিল যার জমি তার। এটা সাংঘাতিক আকারে ভাইরাল হয়েছে। মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমি চেয়েছিলাম এই সংসদে বিলটি নিয়ে আসার জন্য। কিন্তু সময়ের কারণে সম্ভব হয়নি। আমি কিন্তু টাইমলাইনের মধ্যেই চলি। স্টেকহোল্ডারের সঙ্গে আলাপ করতে হয়েছে। অনেক বিষয় আছে। আইনটি মন্ত্রিসভায় নিয়ে যাব। ওখান থেকে আইন মন্ত্রণালয়ে ভেটিং হবে। আশা করছি আগামী সংসদ অধিবেশনে এটা নিয়ে আসব। মন্ত্রী বলেন, আগে ভূমি কর দিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হতো। এটা এখন অনলাইনে নিয়ে এসেছি। যদিও পাশাপাশি ম্যানুয়ালি রেখেছি। তবে এই পহেলা বৈশাখ থেকে সেটা বাদ দিয়ে দিয়েছি। আর ভূমিকর ম্যানুয়ালি নেব না, সম্পূর্ণ অনলাইন হতে হবে। তিনি বলেন, এর আগে ভূমি নিয়ে হাজারটা ভোগান্তি ছিল। মানুষের সেই ভোগান্তি বহুলাংশে কমে এসেছে। যেটুকু সমস্যা আছে, আশা করছি আগামীতে তাও থাকবে না।

সর্বশেষ :

গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার   গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ   ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে   ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা   জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল   পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা   ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প!   দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের   দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের