পিকনিকের বাস উল্টে নিহত ২


পিকনিকের বাস উল্টে নিহত ২
রাঙামাটি সদরে একটি পিকনিকের বাস উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার সন্ধ্যায় শহরের মানিকছড়িতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বাসটির লোকজন জানান, বাসের সবাই চট্টগ্রামের ভাটিয়ারির ব্রিকস অ্যান্ড ক্লো ওয়ার্কস লিমিটেডের কর্মচারী। তারা সবাই পিকনিকে এসেছিলেন। ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। রাঙামাটির ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বিল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ :

মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে   মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।   চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ আটক ১   চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন ও ডিসির কাছে স্মারকলিপি   চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন ও ডিসির কাছে স্মারকলিপি বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক।   বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক। কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত   কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!