প্রকাশিতঃ মার্চ ২, ২০২৩

বিচার প্রার্থীদের প্রতি মানবিক হোন


বিচার প্রার্থীদের প্রতি মানবিক হোন
বিচার প্রার্থীদের প্রতি মানবিক হতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বিচার প্রার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করুন, যেন তাদের কোনো অভিযোগ না থাকে। আবদুল হামিদ কিশোরগঞ্জে দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত ছিলেন। তিনি পাঁচ বার জেলা বারের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা বারের সাবেক সভাপতি জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারের সাবেক সভাপতি এমএ আফজল, বারের সাবেক সভাপতি এমএ রশিদ, গণতন্ত্রী পার্টির সভাপতি ও জেলা বারের সাবেক সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন, বারের সাবেক সভাপতি জালাল মো. গাউস, পাবলিক প্রসিকিউটর ওমার ফারুক সঞ্জু, জিপি বিজয় শংকর রায়, জেলা বারের বর্তমান সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল আলমসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। এরপর রাষ্ট্রপতি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন পরিদর্শন করেন। সেখানে তিনি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খানসহ বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শুক্রবার ঢাকায় ফিরবেন।

সর্বশেষ :

গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার   গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ   ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে   ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা   জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল   পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা   ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প!   দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের   দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের