‘বিজয়ের হাসি হাসছি, মানুষদের বোঝাতে পেরেছি এটা ফাঁদ ছিল’


‘বিজয়ের হাসি হাসছি, মানুষদের বোঝাতে পেরেছি এটা ফাঁদ ছিল’
‘আমি বিজয়ের হাসি হাসছি। কারণ আমি আমার পরিবার ও কাছের মানুষদের বোঝাতে পেরেছি যে এসব ফাঁদ ছিল। এখন আমার ফ্যান-ফলোয়াররা আমাকে নিয়ে নিশ্চিন্তে কথা বলতে পারে।’ বৃহস্পতিবার বিকেলে গুলশানের নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শাকিব খান। এ সময় তিনি বলেন, কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। বোবা থাকার দিন শেষ। তার আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন ঢাকাই ছবির এই নায়ক। সংবাদ সম্মেলনে শাকিব বলেন, আমি সব কলাকুশলী ও শিল্পীদের কাছে একটি বার্তাই দিতে চেয়েছি যে, যার সঙ্গেই যে অন্যায় হবে, কেউ আর মুখ বুঝে থেকো না, সমঝোতা করো না। একটু হ্যাসেল পোহাতে হলেও নিয়ো, প্রতিবাদটা করো। দেশে আইন-প্রশাসন আছে, বিচারটা ঠিকই হবে। আরও পড়ুন প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খানের মামলা শাকিব খান বলেন, শুধু পর্দাতেই আমরা ন্যায়ের কথা বলব, ভালো কথা বলব, তা নয়। বাস্তবজীবনেও পর্দার মতো ন্যায়ের কথা বলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ধর্ষণের অভিযোগের বিপরীতে শাকিব খান স্পষ্ট বলেন, তিনি তো নারী না। এটাও ওনার ব্যাপার না। আবার বলেছেন, অস্ট্রেলিয়ার পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছিলাম। আমার নামে ওয়ারেন্ট হয়েছিল। সেখান থেকে পালিয়ে এসেছি। অস্ট্রেলিয়ার পুলিশের রিপোর্ট আপনারা দেখেছেন, সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি। একটা অভিযোগ করা হয়েছিল, সেটাও মিথ্যা প্রমাণ হয়েছে। শাকিব খান বলেন, আমি এ কারণে বিজয়ের হাসি হাসছি, কারণ আমি আমার পরিবার ও কাছের মানুষদের এটা বোঝাতে পেরেছি যে এটা আসলেই একটা ফাঁদ ছিল। এখন ফ্যান-ফলোয়ারা আমাকে নিয়ে নিশ্চিন্তে কথা বলতে পারে।

সর্বশেষ :

হাসনাত-আসিফের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগঃ জুলাই কি হয়েছিল ক্ষমতা ব্যাবহার করে উন্নয়নের বরাদ্দ তুলে নেয়ার জন্য?   হাসনাত-আসিফের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগঃ জুলাই কি হয়েছিল ক্ষমতা ব্যাবহার করে উন্নয়নের বরাদ্দ তুলে নেয়ার জন্য? বিশ্বকাপ খেলতে ক্যানসাসে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা   বিশ্বকাপ খেলতে ক্যানসাসে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ব্রাজিলের শক্তিমত্তা আনচেলত্তিকে ফেলল ‘মধুর সমস্যায়’   ব্রাজিলের শক্তিমত্তা আনচেলত্তিকে ফেলল ‘মধুর সমস্যায়’ বিশ্বকাপে ‘বিস্ময় বালক’ হতে পারেন ইয়ামাল   বিশ্বকাপে ‘বিস্ময় বালক’ হতে পারেন ইয়ামাল সিভিকাস: বিএনপি আমলেও সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও অধিকারকর্মীরা নিপীড়নের শিকার   সিভিকাস: বিএনপি আমলেও সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও অধিকারকর্মীরা নিপীড়নের শিকার ভোলায় ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে নেমেছিল বিএনপি ও জামায়াত-শিবির   ভোলায় ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে নেমেছিল বিএনপি ও জামায়াত-শিবির অভিজ্ঞদের ওপরই ভরসা রাখলেন মন্তেল্লা, তুরস্কের বিশ্বকাপ দল ঘোষণা   অভিজ্ঞদের ওপরই ভরসা রাখলেন মন্তেল্লা, তুরস্কের বিশ্বকাপ দল ঘোষণা শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের শোকবার্তা: ৬৯-এর ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ   শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের শোকবার্তা: ৬৯-এর ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ