সংসদ সচিবালয়ে গাইড পদে নিয়োগ: কাজ ও বেতন কাঠামো
অনলাইন নিউজ ডেক্স
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ১১তম থেকে ২০তম গ্রেডের মোট ১৫৫টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে গাইড পদে একজন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। এই পদে নির্বাচিত কর্মীকে মূলত দেশি ও বিদেশি দর্শনার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখানো এবং ভবন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদানের দায়িত্ব পালন করতে হবে।
বিজ্ঞাপন
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ৫ থেকে ১০টি দর্শনার্থী দল সংসদ ভবন পরিদর্শনে আসেন। ১১তম গ্রেডের এই পদের বেতন স্কেল ২৫ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৬০ হাজার ৫০০ টাকা পর্যন্ত। আবেদনকারীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
কর্মঘণ্টা সম্পর্কে জানা যায়, সংসদ অধিবেশন চলমান থাকলে গাইডকে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে। তবে অধিবেশন না থাকলে কর্মঘণ্টা হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।