যুক্তরাষ্ট্রে বিরল মস্তিষ্কখেকো অ্যামিবায় একজনের মৃত্যু


যুক্তরাষ্ট্রে বিরল মস্তিষ্কখেকো অ্যামিবায় একজনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মস্তিষ্কখেকো অ্যামিবায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। মস্তিষ্কখেকো এই অ্যামিবার নাম নেগলেরিয়া ফ্লোরিয়া। যা সুইমিংপুল, হ্রদ ও পুকুরের পানিতে থাকে। এ অ্যামিবা নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে গুরুতর সংক্রমণ ঘটাতে পারে। তবে কর্মকর্তারা বলছেন, এ পানি পান করা নিরাপদ। কারণ, পাকস্থলীর অ্যাসিড একক কোষের অণুজীবকে মেরে ফেলে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) বলছে, এ অ্যামিবা সংক্রমণ প্রায় সবসময়ই মারাত্মক হয়ে থাকে। গত ২৩ ফেব্রুয়ারি ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ জানায়, একজন ব্যক্তি এই অ্যামিবায় আক্রান্ত হয়েছেন। খুব সম্ভবত তার কলের পানি দিয়ে নাক ধোয়ার অভ্যাস ছিল। এরপর বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জে উইলিয়ামস ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা কীভাবে ওই ব্যক্তি এই অ্যামিবায় আক্রান্ত হয়েছেন তা জানতে তদন্ত করছেন। যারা এতে সংক্রামিত হয় তারা প্রাইমারি অ্যামেবিক মেনিনগোএনসেফালাইটিস নামে একটি রোগে আক্রান্ত হয়। এ রোগের লক্ষণ গুলোর মধ্যে রয়েছে মাথাব্যথা, জ্বর, বমি বমি ভাব, বমি, বিভ্রান্তি, ঘাড় শক্ত থাকা, ভারসাম্য নষ্ট হওয়া, খিঁচুনি ও হ্যালুসিনেশন। কর্মকর্তারা সাধারণ মানুষকে অপরিশোধিত কলের পানি দিয়ে নাক না ধোয়ার পরামর্শ দেন। এমনকি সুইমিংপুল বা বাথরুমে গোসলের সময়ও সে জল নাকে না নেয়ার পরামর্শ দেন তারা। সিডিসির তথ্য মতে, প্রতি বছর প্রায় ৩ জন নাগরিক এ রোগে সংক্রামিত হয়ে থাকে। যার পরিণতি প্রায়শই মারাত্মক হয়। ১৯৬২ ও ২০২১ সালে যুক্তরাষ্ট্রে এ রোগে সংক্রামিত হওয়া ১৫৪ জনের মধ্যে মাত্র চারজন বেঁচে ছিলেন। তবে শীতের সময়ে এ রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম হয়ে থাকে।

সর্বশেষ :

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি   পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি   রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক   মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের   রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০   নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর   আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা   ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই   “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই