প্রকাশিতঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫

যে কারণে বুয়েটের ৮ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার


যে কারণে বুয়েটের ৮ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার
শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ৮ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। এছাড়া, মোট ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি ২৭ জনকে সতর্ক করেছে বুয়েট কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ। তিনি বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ৪১ টি মিটিং করে। এছাড়া ডিসিপ্লিনারি কমিটি আরও ৭ টি বৈঠক করে। সেখানে অভিযোগ যাচাই বাছাই করে দেখা যায়, অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের যে অর্ডিন্যান্স রয়েছে সেটির ধারা লঙ্ঘন করেছেন। এজন্য ৮ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও ১২ জনকে ৪ থেকে ৬ সেমিস্টার/টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের সাজা আজ থেকে কার্যকর হচ্ছে। এ কে এম মাসুদ আরও বলেন, ৬ জনকে দুই সেমিস্টার/টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে এই ছয়জনের বহিষ্কারাদেশ এখন স্থগিত আছে। যদি তারা ভবিষ্যতে কোনো অপরাধ করে থাকে তাহলে তাদের বহিষ্কার তখন থেকে কার্যকর হবে। এর বাইরে ৭ জনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। আরও ২৭ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। শাস্তিপ্রাপ্তদের চিঠি দিয়ে অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, শাস্তি পাওয়া শিক্ষার্থীদের একটি বড় অংশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ক্যাম্পাসে বিক্ষোভও করেছিল শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাস্তি পাওয়াদের নাম-পরিচয় প্রকাশ না করায় তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হয়নি।

সর্বশেষ :

গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার   গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ   ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে   ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা   জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল   পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা   ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প!   দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের   দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের