রমজানে যে বার্তা দিলেন প্রভা


রমজানে যে বার্তা দিলেন প্রভা
চলছে পবিত্র রমজান মাস। এ মাস ধৈর্যের শিক্ষা দেয়। রমজানের শুরুতে সে কথাই জানালেন ছোটপর্দার অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এ কথা জানান তিনি। প্রভা বারাবরি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। এ কারণে সেখানে প্রায়ই নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেন। সেই ধারাবাহিকতায় রমজান নিয়ে এবার কথা বললেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সাদা সালোয়ার-কামিজ পরা একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে তাকে হাসি মুখে দেখা যায়। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘রমজান আমাদের ধৈর্য,​ অধ্যবসায় এবং আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়।’ তিনি আরও লেখেন, ‘আসুন আমরা এই মাসজুড়ে এই ফজিলতগুলো বহন করি। এই রমজান আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসুক এবং আপনার ঈমান বৃদ্ধি করুক। রমজান মোবারক।’

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর