সামরিক ভোজে মধ্যমণি কিম-কন্যা, যে বার্তা দিচ্ছে উত্তর কোরিয়া


সামরিক ভোজে মধ্যমণি কিম-কন্যা, যে বার্তা দিচ্ছে উত্তর কোরিয়া
কালো কোট পরে সামরিক বাহিনীর ভোজে বাবা-মায়ের ঠিক মাঝের চেয়ারেই বসে রয়েছেন কিম কন্যা কিম জু আয়ে। মঙ্গলবার উত্তর কোরিয়ার জমকালো সামরিক ভোজসভায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে মাত্র ৯ বছরের এই শিশু। কয়েক মাস ধরেই সামরিক বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হতে দেখা যাচ্ছে তাকে। খবর সিএনএনের। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি মেয়েটির এই ঘনঘন আনাগোনাই জানান দিচ্ছে কয়েক দশকের কর্তৃত্ববাদী পারিবারিক শাসনের সেই পরবর্তী উত্তরসূরি। কোরিয়ান পিপলস পার্টির (কেপিএ) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ছিল এই আয়োজন। সে সময় কিম তার স্ত্রী রি সল জু দ্বিতীয় সন্তানকে নিয়ে সামরিক ব্যারাক পরিদর্শন করেন। তার পর ভোজসভায় যোগ দেন। রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) একটি প্রতিবেদনে কিম তার কন্যার ভোজনকে সামরিক কর্মকর্তাদের ‘স্বপ্ন পূরণ’ হিসাবে আখ্যা দেন। রোডং সিনমুন সংবাদপত্রে প্রকাশিত ছবিতে কিম এবং তার মেয়ে ভোজসভায় প্রবেশের পর সামরিক কর্মকর্তারা করতালি দিয়ে অভিবাদন জানান। কিমের দ্বিতীয় সন্তান কিম জু এ। একটি কালো স্যুট পরেছিল এবং ভোজসভায় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মাঝখানে বসেছিল। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে সেই গোপনীয়তাকে দূরে ঠেলে মেয়েকে বারবারই প্রকাশ্যে আনছেন। সেসবের ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে।

সর্বশেষ :

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকারের বাংলাদেশ চাই   আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকারের বাংলাদেশ চাই দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম?   দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল   রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ   শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি   কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে   এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা   পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার   কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার