প্রকাশিতঃ এপ্রিল ১৮, ২০২৩

তাপমাত্রা কমলেও গরমের অস্বস্তি কাটছে না


তাপমাত্রা কমলেও গরমের অস্বস্তি কাটছে না
রাজধানীতে তাপমাত্রা কমলেও গরমের অস্বস্তি কাটছে না। গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দাবদাহে অতিষ্ঠ রাজধানীর জনজীবন। গরমের তীব্রতায় সবার হাঁসফাঁস অবস্থা। তবে চৈত্রের শেষ দিন থেকে তাপমাত্রা চড়তে থাকার রেকর্ড ভাঙার যে প্রবণতা শুরু হয়েছিল তা থেমেছে। আজ মঙ্গলবার এক ডিগ্রি নেমে এলেও ও গতকাল সোমবার রাতে সিলেটে বৃষ্টি হলেও গরমের অস্বস্তি কমার সম্ভাবনার দেখা নেই আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘তাপমাত্রা কমেছে ঠিকই, কিন্তু একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেড়েছে। জলীয় বাষ্প বাড়লে আর্দ্রতা বাড়ে। আর্দ্রতা বাড়লে অস্বস্তি বাড়ে।’ আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস। গত ১৫ এপ্রিল রাজধানীতে ৫৮ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি উত্তপ্ত দুটি দিনের একটি ছিল। এসময় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। আবহাওয়াবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আকু ওয়েদারের হিসাবে, আজ ঢাকার তাপমাত্রার পারদ ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস চড়লেও মানুষের শরীরে এর অনুভূতি ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে সূর্যের আলো ফুটতেই গরম শুরু হয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গরমের তীব্রতাও বাড়তে থাকে। তবে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অসহ্য গরম থাকে। সন্ধ্যার পর অস্বস্তিকর গুমট হয়ে ওঠে পরিবেশ।

সর্বশেষ :

৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ   ৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার   পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের   শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার   ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা   ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির   সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই   সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা   কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা