প্রকাশিতঃ অগাস্ট ৩০, ২০২৪

পিঠে ব্রণ কেন হয়? দূর করার ঘরোয়া টোটকা


পিঠে ব্রণ কেন হয়? দূর করার ঘরোয়া টোটকা

ত্বকের সঠিক যত্নের অভাব, অত্যধিক তেল-মশলাজাত খাবার খাওয়া, পানি কম খাওয়ার মতো বিভিন্ন কারণে ত্বক ব্রণে ভরে যায়। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ব্রণের পরিমাণ বেড়ে যায়। বিভিন্ন বয়সের মানুষ ব্রণের সমস্যায় নাজেহাল।

ব্রণ নিয়ে মেয়েদের চিন্তা খানিক বেশি হলেও, ছেলেরাও কম ভোগেন না। তবে এই ব্রণ যে শুধু মুখে ওঠে ব্যাপারটা কিন্তু তাই না। অনেকেরই দেখা যায় পিঠেও ব্রণের সমস্যা রয়েছে।

অবশ্য ত্বকের ব্রণ নিয়ে উদ্বিগ্ন হলেও অনেকেই পিঠের ব্রণ নিয়ে ততটা সচেতন নন। অথচ এই ব্রণের সমস্যা বাড়তে বাড়তে দাগ বসে যেতে পারে। এছাড়া পিঠের ব্রণ অত্যন্ত অস্বস্তিকরও। চলুন জেনে নেই, কেন পিঠে ব্রণ হয় এবং এ সমস্যা দূর করার উপায়ই বা কী?

কেন পিঠে ব্রণ হয়?

পিঠ নিয়মিত পরিষ্কার করা না হলে কিংবা শরীরচর্চা করার পর ভেজা বা ঘামের পোশাক না বদলানোর অভ্যাসের কারণে অনেকের পিঠে ব্রণ হতে পারে। আবার অতিরিক্ত ফিটিং পোশাক দীর্ঘক্ষণ পরে থাকা, নোংরা পোশাক পরা, প্রসাধনীতে অ্যালার্জি থাকলে, খালি গায়ে নোংরা বিছানায় ঘুমালে ইত্যাদি কারণে পিঠে ব্রণ হতে পারে।

পিঠের ব্রণ দূর করার উপায়

ওটস ও টকদইয়ের প্যাক

একটি বাটিতে তিন চামচ ওটসের গুঁড়ার সঙ্গে দুই চামচ টকদই নিয়ে একটি প্যাক তৈরি করে পুরো পিঠে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ভালো করে পিঠ মুছে নিন। সপ্তাহে তিনবার ব্যবহার করুন এই প্যাক।

চালের গুঁড়া ও টমেটোর প্যাক

টমেটো ব্লেন্ড করে রস ছেঁকে তার সঙ্গে ২ চামচ চালের গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি পিঠে লাগিয়ে নিয়ে আধা ঘণ্টা রেখে ধুয়ে নিন। এতে পিঠের লালচে ভাব দূর হবে, ব্রণের সমস্যা কমবে, এমনকি রোদে পোড়া দাগও দূর হবে।

হলুদ ও বেসনের প্যাক

কাঁচা হলুদ বেটে নিয়ে তার সঙ্গে বেসন মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি পিঠে লাগিয়ে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ব্রণের সমস্যা কমবে। হলুদে থাকা অ্যান্টিসেপটিকি উপাদান ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে।

সর্বশেষ :

গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার   গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ   ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে   ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা   জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল   পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা   ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প!   দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের   দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের