নওগাঁর একুশে পরিষদ হলরুমে ‘লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড’-এর উদ্যোগে ‘উদ্যোক্তা সম্মেলন’ বা কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী
নওগাঁর একুশে পরিষদ হলরুমে ভেজালমুক্ত ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড র্কতৃক কর্তৃক আয়োজিত এক বৃহৎ উদ্যোক্তা সম্মেলন বা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৯ আগষ্ট /২০২৬ সকাল ১০.৩০ ঘটিকায় নওগাঁর একুশে পরিষদ হলরুমে এই উদ্যোক্তা সম্মেলন বা কর্মশালা অনুষ্ঠিত হয়।
খাদ্য নিরাপত্তা, মাটির স্বাস্থ্য রক্ষায় রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত চাষাবাদ পদ্ধতি প্রসারের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
এই আয়োজনের মূল লক্ষ্য ছিল স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি করা এবং তাদের মাঝে প্রতিষ্ঠানটির ডিলারশিপ ও মার্কেটিং প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা। এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড এর ডেপুটি ডিরেক্টর জনাব আসাদুজ্জামান আসাদ।তিনি আরো বলেন, দীর্ঘমেয়াদি খাদ্য সংকট মোকাবেলায় রাসায়নিক নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক কৃষি পদ্ধতিই একমাত্র উত্তরণের পথ। লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড এলক্ষ্যেই কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে যাচ্ছে। এ সময় তিনি পরিবেশবান্ধব চাষাবাদের নানা কৌশল ও ভেজালমুক্ত উৎপাদনের সম্ভাবনা তুলে ধরেন।
উদ্যোক্তা সম্মেলন বা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ডিরেক্টর জনাব আর এম রাসেল বলেন,
দলগত কাজ ব্যবসায়িক দক্ষতা ও নেতৃত্ব গুণ বিকশিত করে। একত্রে কাজ করার মাধ্যমে লক্ষ্য অর্জন এবং নতুন আইডিয়া সৃষ্টি হয়।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে বিভিন্ন জেলা- উপজেলা থেকে আসা উদ্যোক্তারা তাদের নানা মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। ভেজালমুক্ত ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে এবং এই কর্মশালা সে পথে একটি মাইলফলক হয়ে থাকবে। উক্ত কর্মশালায় লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ২৯ জন উদ্যোক্তা অংশ গ্রহণ করেন।
