বিএনপি’র সাবেক এমপি কাজী কামাল মাগুরা-২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন


বিএনপি’র সাবেক এমপি কাজী কামাল মাগুরা-২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন
প্রতীক চেয়ে না পেলেও তৃণমূল নেতাকর্মীদের দাবিতে মাগুরা-২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপি\'র সাবেক এমপি কাজী কামাল। আজ (মঙ্গলবার) বিকেলে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে লক্ষাধিক মানুষের জনসভায় নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেন তিনি। মাগুরা-২ আসনের সাবেক ৩ বারের বিএনপি\'র সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি কাজী সালিমুল হক কামাল জনসভায় দাবি করেন, শালিখা ও মহম্মদপুরের সাবেক দুই উপজেলা চেয়ারম্যান, ১৯ টি ইউনিয়নের মধ্যে ১৮ জন সাবেক ইউপি চেয়ারম্যান এবং সম্প্রতি ভোটে নির্বাচিত ৫১৩ জন ওয়ার্ড বিএনপি\'র সভাপতি সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের মধ্যে ৫০১ জন নিতাই রায়ের মনোনয়ন বাতিল চেয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে লিখিত আবেদন করেছেন। শালিখা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে লক্ষাধিক বিএনপির নেতাকর্মী উপস্থিত হয়। শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটন এর সভাপতিতে বক্তব্য রাখেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিএনপি\'র সাবেক সভাপতি গোলাম আযম সাবু, সাধারণ সম্পাদক আকতার হোসেন ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন প্রমূখ।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ   চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসার পেছনে মিলল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ   শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসার পেছনে মিলল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ রহস্যে ঘেরা নিকরা বিল: নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর ধানখেতে মিলল কাঠমিস্ত্রির লাশ   রহস্যে ঘেরা নিকরা বিল: নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর ধানখেতে মিলল কাঠমিস্ত্রির লাশ ‘টাকা খরচ হলেও যদি ছেলেদের ফিরে পেতাম’: ১২ দিনের ব্যবধানে হাম কেড়ে নিল মিরসরাইয়ের সেই যমজ ছেলেকে   ‘টাকা খরচ হলেও যদি ছেলেদের ফিরে পেতাম’: ১২ দিনের ব্যবধানে হাম কেড়ে নিল মিরসরাইয়ের সেই যমজ ছেলেকে আইনজীবী সমিতির সভাপতির অন্তঃসত্ত্বা পুত্রবধূকে ধর্ষণের হুমকি দিয়ে সশস্ত্র ডাকাতি   আইনজীবী সমিতির সভাপতির অন্তঃসত্ত্বা পুত্রবধূকে ধর্ষণের হুমকি দিয়ে সশস্ত্র ডাকাতি মে মাসে রপ্তানিতে ধস, ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতেও   মে মাসে রপ্তানিতে ধস, ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতেও হাদি ইস্যুতে গ্যাঁড়াকলে মমতা, খেলেন রাষ্ট্রদ্রোহের মামলাও   হাদি ইস্যুতে গ্যাঁড়াকলে মমতা, খেলেন রাষ্ট্রদ্রোহের মামলাও কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, নিহত ১, আহত ৬০-এর বেশি   কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, নিহত ১, আহত ৬০-এর বেশি