বিএনপি নেতার কার্যালয়ে বাস শ্রমিক-সিএনজি চালকদের সমঝোতা বৈঠকে হাতাহাতি


বিএনপি নেতার কার্যালয়ে বাস শ্রমিক-সিএনজি চালকদের সমঝোতা বৈঠকে হাতাহাতি
রাজশাহীতে বাস শ্রমিক ও সিএনজি চালকদের সংঘর্ষের ঘটনা সমঝোতা করতে নগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদের কার্যালয়ে গিয়ে আবারও দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়েছে। এতে ৪ জন বাস শ্রমিক আহত হয়েছেন। পণ্ড হয়ে যায় সমঝোতা বৈঠক। বৃহস্পতিবার সকালে নিউমার্কেট ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন বলেন,‘দুই পক্ষের সংঘর্ষের মীমাংসার জন্য বোয়ালিয়া জোনের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসি) তাকে দায়িত্ব দেন। বৃহস্পতিবার সকাল ১১টায় তার চেম্বারে দুই পক্ষের আসার কথা থাকলেও তখন শুধু মোটরশ্রমিকের নেতারা সেখানে যান, কিন্তু সিএনজি চালকেরা তখনও আসেননি। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর সিএনজি চালক হারুর নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন মিছিল নিয়ে চেম্বারের সামনে এসে তারা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পাখিকে উগ্রভাবে খুঁজতে থাকে। এ সময় পাখি কোথায়?, পাখি কোথায়? বলে তারা হারুর নেতৃত্বে মোটরশ্রমিকের ৩ থেকে ৪ জনকে কিলঘুষি মেরে আহত করে।’ তিনি বলেন, মীমাংসায় বাধা ও মারামারিকে একটি ষড়যন্ত্র বলে মনে করছি। এখানে তৃতীয় পক্ষ নিজেদের খারাপ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এ ঝামেলাটার সমাধান চাচ্ছে না। সেজন্যই তারা এ মীমাংসাকে বাধাগ্রস্ত করেছে। এর আগে সোমবার সকালে তানোর উপজেলা সদরের সিএনজিচালিত অটোরিকশাচালকেরা বাসের ছয়জন চালক, চালকের সহকারী ও কন্ডাক্টরকে পিটিয়ে আহত করে। এর জেরে ওইদিন রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ হয়। পরে বাস চলাচল শুরু হলেও সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত রাজশাহী থেকে নওগাঁ রুটে বাস চলাচল করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে সিএনজি চালকেরা।

সর্বশেষ :

চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা   চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে   ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা   অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ   অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি   জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প   ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ   ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের   ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের