শালিখায় গাঁজাগাছ ও ইয়াবাসহ আটক- ৩


শালিখায় গাঁজাগাছ ও ইয়াবাসহ আটক- ৩
মাগুরার শালিখায় কাচা গাঁজাগাছসহ তরিকুল ইসলাম (৩৬) ও আয়েশা বেগম (৩০) নামে এক দম্পতিকে আটক করেছে শালিখা থানা পুলিশ । সোমবার বিকালে আসামী তরিকুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। তারা শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামের বাসিন্দা। এছাড়াও ওই দিন রাতে শালিখা উপজেলার আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজা ও ২০ পিচ ইয়াবাসহ মাগুরা সদর থানার টিলা গ্রামের তাহাজ্জত খাঁর ছেলে মোস্তাক খাঁ (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম তাদের আটক করেন। তথ্যটি নিশ্চিত করে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবতায়নের লক্ষ্যে শালিখা উপজেলাকে মাদক মুক্ত করতে মাগুরা জেলা পুশিল সুপার মশিউদ্দৌলার রেজা পিপিএম(বার) এর দিকনির্দেশনায় আমাদের অভিযান চলছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে একটি গাঁজাগাছসহ দুইজন এবং ৫০ গ্রাম শুকনা গাঁজা ও ২০ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের পূর্বক কোর্টে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ :

পাটগুদাম ব্রিজ মোড়ে যানজটে স্থবির জনজীবন: ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, নিরলস চেষ্টায় ট্রাফিক পুলিশ   পাটগুদাম ব্রিজ মোড়ে যানজটে স্থবির জনজীবন: ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, নিরলস চেষ্টায় ট্রাফিক পুলিশ ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত   ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ময়মনসিংহে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ   ময়মনসিংহে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা অন্বেষণে সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান   ত্রিশালে দুই ফিলিং স্টেশনকে জরিমানা: জেলা প্রশাসনের বিশেষ অভিযান সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার   সততা ও মানবিকতার বাতিঘর বিদায় বেলায় ময়মনসিংহের প্রিয় মুখ এসপি রকিবুল আক্তার শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু   সংবাদ প্রকাশের পর ওসমানী মেডিকেলে পোকা নিধন কার্যক্রম শুরু আয়কর রিটার্ন না দিলে হাজির হবেন ইন্সপেক্টর   আয়কর রিটার্ন না দিলে হাজির হবেন ইন্সপেক্টর