প্রকাশিতঃ সেপ্টেম্বর ১, ২০২৬

সাবস্টেশন প্রকল্পে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুর: বিএনপি সভাপতিসহ পদধারী ৪ নেতা গ্রেপ্তার


সাবস্টেশন প্রকল্পে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুর: বিএনপি সভাপতিসহ পদধারী ৪ নেতা গ্রেপ্তার
পিরোজপুর সদর উপজেলার কদমতলায় নির্মাণাধীন জাতীয় গ্রিড সাবস্টেশন প্রকল্পে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও পাইপলাইন ভাঙচুরের অভিযোগে কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখসহ (৫২) দলীয় চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ৩০শে আগস্ট, রোববার র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে ঢাকার কেরানীগঞ্জ থেকে সালাম শেখকে এবং পিরোজপুরের কদমতলা এলাকা থেকে অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপর তিন নেতা হলেন— কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭), ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ (৩২) এবং সাবেক সভাপতি আশরাফুল ইসলাম। মামলার সূত্রে জানা গেছে, ঢাকা-পিরোজপুর মহাসড়কের পাশে সাবস্টেশনটির বালু ভরাটের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘তাহসিন এন্টারপ্রাইজ’। প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মো. জাকির হোসেন জানান, গত ১৩ই আগস্ট কাজ শুরু করার পর থেকেই বিএনপি নেতা সালাম শেখ তাকে ব্যবসার অংশীদার করার জন্য চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় প্রকল্প থেকে প্রতি ঘনফুট বালুর বিপরীতে এক টাকা হারে (মোট প্রায় ১০ লাখ টাকা) চাঁদা দাবি করা হয়। একই সাথে স্থানীয়দের দিয়ে কাজ করানোর শর্ত দিয়ে হুমকি দেওয়া হতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২৬শে আগস্ট গভীর রাতে প্রকল্প এলাকার প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বালু পরিবহনের পাইপ ভেঙে ফেলে দুর্বৃত্তরা, এতে প্রায় দেড় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঠিকাদারি প্রতিনিধি জাকির হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। অবশ্য গ্রেপ্তারের পূর্বে দেওয়া এক বক্তব্যে বিএনপি নেতা সালাম শেখ চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, স্থানীয় কিছু যুবক ‘চা-পানির খরচ’ চেয়েছিল যা তিনি মীমাংসা করে দেন। তবে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার অন্য তিন আসামিকে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে এবং কেরানীগঞ্জ থেকে আটক সালাম শেখকে পিরোজপুরে নিয়ে এসে সোমবার আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ :

অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক   অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা   স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি   আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ   অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি   ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের   খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা   সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত   কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত