হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু


হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৮ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮১৮ জন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৫৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে; সবমিলিয়ে প্রাণহানির সংখ্যা ৭৪৭ জন।   এদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ আট হাজার ৯৯৮ জন। আর নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩ হাজার ১৯৮ জন। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৩১ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৮ হাজার ৪১৯ রোগী।