আত্রাইয়ে প্রশিক্ষণ শেষে সনদ ও চারা পেলেন ৬৪ ভিডিপি সদস্য।


আত্রাইয়ে প্রশিক্ষণ শেষে সনদ ও   চারা পেলেন ৬৪ ভিডিপি সদস্য।
আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক উন্নয়নের প্রশিক্ষণ শেষে এবার পরিবেশ রক্ষার দায়িত্বও নিলেন ৬৪ জন ভিডিপি সদস্য। প্রশিক্ষণের সমাপনী দিনে প্রত্যেক প্রশিক্ষণার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে গাছের চারা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার শাহাগোলা উচ্চ বিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে ভিডিপি সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। ১০ দিনের প্রশিক্ষণ শেষে ৬৪ জন সদস্যের প্রত্যেককে একটি করে গাছের চারা দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রশিক্ষক মো. ফিরোজ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ভিডিপি সদস্যরা দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের দায়িত্ব পালনে আরও দক্ষ ও সক্ষম হবেন। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে তারা আরও বেশি অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, প্রতি বছর ভিডিপি সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে তারা দায়িত্ব পালনে আরও দক্ষ হয়ে ওঠেন। গাছের চারা বিতরণের বিষয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ নানা ধরনের হুমকির মুখে পড়েছে। পরিবেশ রক্ষায় প্রত্যেক মানুষের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই প্রশিক্ষণার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণার্থীরা নিজ নিজ এলাকায় এসব চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবেন এমন প্রত্যাশাও করেন তিনি। প্রশিক্ষণ শেষে আনন্দ প্রকাশ করেন অংশগ্রহণকারী ভিডিপি সদস্যরা। দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বাড়ি ফিরতে পেরে তারাও সন্তোষ প্রকাশ করেন।

সর্বশেষ :

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি   পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি   রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক   মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের   রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০   নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর   আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা   ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই   “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই