প্রকাশিতঃ অক্টোবর ২, ২০২৬

বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড


বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড
বিয়ের জন্য পাত্র খুঁজতে গুগল ফর্ম তৈরি করলেন যুক্তরাষ্ট্রের ৩৬ বছর বয়সী এক তরুণী। পাত্রের খোঁজে তার তৈরি করা ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন\'- এ ইতিমধ্যেই ২৪১টি আবেদন জমা পড়েছে। তার কাছে এসেছে প্রায় ১০০০ থেকে ১৫০০টি সরাসরি মেসেজ। ঘটনাটি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটের। ৩৬ বছরের এরিন প্যাটারসন দীর্ঘদিন ধরে জীবনসঙ্গীর খোঁজ করছিলেন। ডেটিং অ্যাপ থেকে শুরু করে পরিচিতদের মাধ্যমে আলাপ—বিভিন্নভাবেই চেষ্টা করেছিলেন। কিন্তু মনের মতো মানুষ না মেলায় এবার একেবারে অন্য পদ্ধতি বেছে নিলেন তিনি। নাম, বয়স ফোন নম্বর সঙ্গে সম্ভাব্য পাত্রদের জন্য প্রশ্নের তালিকা বেশ লম্বা। কী কাজ করেন? দৈনন্দিন জীবনযাপন কেমন? ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা? বিয়ে সম্পর্কে কী ভাবেন? পরিবার ও সন্তান নিয়ে কী মত? সম্পর্কের ক্ষেত্রে নিজের প্রত্যাশা কী? এমনকি কোনও একটি বিষয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে হলে সেটি কী হতে পারে—সেটিও জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ, শুধু চেহারা বা পেশা নয়, সম্ভাব্য জীবনসঙ্গীর ব্যক্তিত্ব, জীবনযাপন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা নেওয়াই ছিল এই ফর্মের উদ্দেশ্য। এরিন ফর্মে নিজের পছন্দের কথাও বেশ স্পষ্ট করে জানিয়েছেন। পাত্রকে অবিবাহিত হতে হবে, বয়স হতে হবে ২৮ থেকে ৪৭ বছরের মধ্যে এবং তিনি খ্রিস্টান হতে হবে। পাশাপাশি তিনি এমন কাউকে চান, যিনি বিয়ে করে সংসার এবং সন্তান চান। তার ফর্মে লেখা, তিনি এমন একজন সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার পুরুষের সঙ্গে পরিচিত হতে চান, যিনি কফি বা ডিনার ডেটে যেতে এবং কথোপকথনে আগ্রহী। তবে শেষ পর্যন্ত তার লক্ষ্য যে বিয়ে, সেটিও স্পষ্ট করে দিয়েছেন তিনি। এরিনের ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা। কেউ তার উদ্যোগের প্রশংসা করেছেন, কেউ আবার বিষয়টি নিয়ে মজাও করেছেন।

সর্বশেষ :

গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার   গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ   ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে   ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা   জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল   পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা   ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প!   দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের   দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের