শান্তি ও আলোচনার জন্যই শি জিনপিংয়ের রাশিয়া সফর: চীন


শান্তি ও আলোচনার জন্যই শি জিনপিংয়ের রাশিয়া সফর: চীন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন রাশিয়া সফর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই। চীন অবশ্যই ইউক্রেন সংকটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ‘নির্মোহ এবং নিরপেক্ষ অবস্থান’ তুলে ধরবে। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। খবর: সিএনএন’র। ওয়াং ওয়েনবিন বলেন, ‘এক বাক্যে বললে চীনের দিক থেকে মূলকথা হলো, শান্তি প্রতিষ্ঠা ও আলোচনায় উৎসাহিত করা।’ কোনো দেশের নাম উল্লেখ না করে ওয়াং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের সমালোচনা করেন। অস্ত্র বিক্রির মাধ্যমে কিছু দেশ দ্বৈত চরিত্র বজায় রাখছে বলেও অভিযোগ করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ‘তারা ইউক্রেন ইস্যুতে আগুনে তেল ঢালছেন।’ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং জানান, রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় সফরে ২০ থেকে ২২ মার্চ রাশিয়া সফর করবেন। গত বছর পুতিনের ইউক্রেন আগ্রাসন শুরুর পর এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং।

সর্বশেষ :

বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?   বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন   কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি   শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের   মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর!   চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ   মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি   ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে   আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে