কেন্দ্রের বাইরে ইভিএম, সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা


কেন্দ্রের বাইরে ইভিএম, সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনের দিন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যালট ইউনিট নিয়ে যাওয়ার ঘটনায় সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করেছেন নির্বাচন কমিশন। কেন্দ্র থেকে ইভিএমের ব্যালট ইউনিট চুরির অভিযোগ যুবলীগ নেতা নির্মলেন্দু দে সুমনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন কেন্দ্রের দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার প্রভাষক সজল দাশ। সজল দাশ বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে পেনাল কোডের ৩৮০ ও ৪১১ ধারায় মামলাটি দায়ের করেন। নির্মলেন্দু শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার ৯নং ওয়ার্ডের মৃত গৌরাঙ্গ দে এর ছেলে। মামলার এজাহারে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা রমনীমোহন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ৪নং বুথের ইভিএম পরিবর্তন করে পুনরায় ভোট গ্রহণ কার্যক্রমড়ে ১২টার মধ্যে চুরির হয়ে যায়। এরপর তাৎক্ষণিক সন্ধানে তা উদ্ধার করা হয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, প্রিজাইডিং অফিসারের দায়েরকৃত মামলাটি রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। গত ১৬ মার্চ বোয়ালখালী উপজেলা পরিষদ উপনির্বাচনে ভোটগ্রহণকালীন সময়ে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা রমনীমোহন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ৪নং বুথে ব্যালট ইউনিট কেন্দ্রের বাইরে নিয়ে যান ইউনিয়ন যুবলীগ নেতা নির্মলেন্দু দে। এ ঘটনায় পুলিশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রতন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ :

মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে   মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।   চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ আটক ১   চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন ও ডিসির কাছে স্মারকলিপি   চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন ও ডিসির কাছে স্মারকলিপি বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক।   বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক। কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত   কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!