রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী


রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী
রাজধানীর কল্যাণপুরে দুটি স্থানে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ১৩ই নভেম্বর, শুক্রবার দুপুর দেড়টার দিকে দারুস সালাম থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ সময় স্থানীয়রা জাহাঙ্গীর (৪০) নামে আদাবর থানা যুবদলের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জানায়, কল্যাণপুরের সাফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সড়কে এবং খাজা মার্কেটের সামনের ওভারব্রিজের গোড়ায় ককটেলগুলো বিস্ফোরিত হয়। কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দুই স্থানে ককটেল ছোড়ে। এ সময় ঘটনাস্থাল থেকে পালানোর সময় জাহাঙ্গীরকে আটক করেন স্থানীয়রা। পুলিশ সদস্যরা আটক জাহাঙ্গীরের সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সম্পৃক্ততা খোঁজার চেষ্টা করে শুরুতে। পরে স্থানীয়রা তার মোবাইল ফোন ঘেঁটে তার প্রকৃত পরিচিতি শনাক্ত করতে সক্ষম হন। আদাবর থানা যুবদলের নেতৃবৃন্দের সাথে তার ছবি. নিয়মিত দলীয় বৈঠকে উপস্থিতি, সোশ্যাল মিডিয়ায় তার কর্মকাণ্ডে নিশ্চিত হওয়া যায় জাহাঙ্গীর যুবদলের আদাবর থানা শাখার সক্রিয় কর্মী। এদিকে, দারুস সালাম থানার ওসি দুলাল জানান, কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দুই স্থানে প্রায় ১০টির মতো ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এসময় তাদের সহকারী হিসেবে স্থানীয়রা জাহাঙ্গীর নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পরিচয় শনাক্ত করা হয়। দেখা যায়, জাহাঙ্গীর আদাবর থানা যুবদলের একজন সক্রিয় কর্মী। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পুলিশ আরও জানায়, বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ :

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল   শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর   সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী   রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?   শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা   ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার   সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন   জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ   যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ