লাল সবুজের বাংলাদেশ গুগল ডুডলে


লাল সবুজের বাংলাদেশ গুগল ডুডলে
মানি না, মানব না বলে যার যা কিছু আছে তাই নিয়ে লড়াইয়ের নতুন ঠিকানা বাংলাদেশ। পরাধীনতা শব্দটি মুছে দেয়ার নামই বাংলাদেশ। ২৬ শে মার্চ জাতির ইতিহাসে অমর, অক্ষয়, অবিনশ্বর দিন। নতুন বোধ, চিন্তা স্বপ্ন আর আদর্শের জন্ম ঠিকানা ২৬ শে মার্চ। আজ মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশ নামের ভূখণ্ডের অনন্য অর্জন ও গৌরবের দিন। এ দিনই চরম আত্মপ্রত্যয়ে পৃথিবীর বুকে নতুন একটি মানচিত্রের জন্মগাঁথা লেখা হয় রক্ত আর বিপ্লবের কালিতে। নাম তার বাংলাদেশ। পৃথিবীর সব রক্তচক্ষু উপেক্ষা করে,সব শোষণ, বঞ্চণা, নির্যাতন পড়ে ফেলে লাল সবুজের যে আত্মপ্রকাশ তার নাম বাংলাদেশ। জাতি যথাযোগ্য মর্যাদায় পালন করে শ্রেষ্টতম দিনটিকে। টেক জায়ান্ট গুগলও পালন করছে ২৬ শে মার্চ। বাংলাদেশ ও কোটি মানুষের এই অর্জনকে সম্মান ও স্বীকৃতি জানাতে রাত ১১.৫৯ মিনিটের পর থেকে গুগল ডুডলে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা। সেই পতাকার ওপর কার্সর রাখলেই বাংলাদেশের স্বাধীনতা দিবস ২০২৩ ( Bangladesh Independence Day 2023) লেখা দেখা যাচ্ছে। পতাকায় ক্লিক করলেই কয়েক মুহূর্ত লাল সবুজের আতশবাজির অ্যানিমেশন ভেসে উঠছে। সেখানে দিবসটিকে উদযাপন হিসেবে বর্ণনা করা হয়েছে। এছড়াও পেজটিতে ক্লিক করলে স্বাধীনতা দিবসের ইতিহাস ও এ সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখা যাচ্ছে।

সর্বশেষ :

মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে   মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।   চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ আটক ১   চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন ও ডিসির কাছে স্মারকলিপি   চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন ও ডিসির কাছে স্মারকলিপি বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক।   বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক। কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত   কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!