তোশাখানা মামলা থেকে মুক্তি পেলেন ইমরান খান


তোশাখানা মামলা থেকে মুক্তি পেলেন ইমরান খান
তোশাখানা মামলা থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। বৃহস্পতিবার ইমলামাবাদের স্থানীয় একটি আদালত ইমরানকে এ মামলা থেকে মুক্তি দিয়েছেন। খবর জিও নিউজের। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার সামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। যদিও তিনি বারবার এ অভিযোগ অস্বীকার করেছেন। এ মামলায় আদালতে ধারাবাহিক অনুপস্থিতির কারণে এ মাসের শুরুতে ইসলামাবাদের এই আদালত পিটিআই প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে গ্রেফতারি পরোয়ানা বাতিলও করা হয়। তোশাখানা মামলা নিয়ে নানা জলঘোলার পর তাকে মুক্তি দেওয়া হলো। গ্রেফতার করতে আসা পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের কয়েক দফা সংঘর্ষও হয়েছে। এতে আহত হয়েছেন অনেক পিটিআই সমর্থক। তোশাখানা মামলা কী? পাকিস্তানের বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ তুলে বলা হয়েছে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে পাওয়া উপহারগুলো বিক্রি করে দিয়েছেন ইমরান খান। এসব উপহারের মধ্যে ছিল ১০ লাখ ডলার মূল্যের উচ্চদামের একটি ঘড়িও। রাষ্ট্রপ্রধান ও সাংবিধানিক পদধারীদের রাষ্ট্রীয় সফরে উপহার বিনিময় স্বাভাবিক প্রথা। পাকিস্তানের উপহার সংরক্ষণ (তোশাখানা) নীতি অনুসারে, এসব উপহার রাষ্ট্রের সম্পদ হিসেবে থাকবে, যতদিন না সেগুলো উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। আইনে সুযোগ রাখা হয়েছে কর্মকর্তা চাইলে বাজারমূল্যের চেয়ে ১০ হাজার রুপি কম দিয়ে উপহার নিজেদের কাছে কিনে রাখতে পারবেন।

সর্বশেষ :

পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি   পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি   রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক   মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের   রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০   নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর   আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা   ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই   “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই