প্রকাশিতঃ এপ্রিল ১৪, ২০২৩

ইবিতে ভর্তি আবেদন ১০-২৭ মে, থাকছে সেকেন্ড টাইম


ইবিতে ভর্তি আবেদন ১০-২৭ মে, থাকছে সেকেন্ড টাইম
নিজস্ব পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুরা আগামী ১০ মে থেকে ২৭ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের দ্বিতীয় সপ্তাহে। এতে ২০২১ ও ২০২২ সালের উচ্চমাধ্যমিক বা সমমানে উত্তীর্ণরা আবেদন করতে পারবে। বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় মোট আটটি অনুষদের ভর্তি পরীক্ষা চারটি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ও জীব বিজ্ঞান অনুষদ ‘এ’ ইউনিট, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ ‘বি’ ইউনিট, ব্যবসায় প্রশাসন অনুষদ ‘সি’ ইউনিট এবং ধর্মতত্ত্ব অনুষদ ও আরবি বিভাগ ‘ডি’ ইউনিটের অধীনে থাকবে। ইউনিটপ্রতি আবেদন ফি ধরা হয়েছে যথাক্রমে- ৮৫০, ১০৫০, ৬০০ ও ৫০০ টাকা। পরীক্ষায় কোনো লিখিত অংশ থাকবে না। শুধু ৮০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা হবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার বলেন, ভর্তি বিজ্ঞপ্তি প্রস্তুত করা হয়েছে। ডিনরাও ইতোমধ্যে স্বাক্ষর করেছেন। সেটি অনুমোদনের জন্য উপাচার্য মহোদয়ের কাছে পাঠানো হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান বলেন, আজকে মিটিং হয়েছে। বিজ্ঞপ্তিতে এখনো উপাচার্য স্যার স্বাক্ষর করেননি। তিনি চূড়ান্ত না করা পর্যন্ত কিছু বলতে চাচ্ছি না। তিনি চূড়ান্ত করলেই অতিদ্রুত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এদিকে বুধবার রাতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ২৫৭তম সিন্ডিকেট সভায় গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে যদি রাষ্ট্রপতি তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের পক্ষ থেকে সরাসরি কোনো প্রজ্ঞাপন আসে, তবে সে বিষয়ে সম্মান দেখাবে ইবি শিক্ষকরা। সিন্ডিকেট সভা সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২৫তম সভায় (জরুরি) সর্বসম্মতভাবে গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। অবশেষে সিন্ডিকেট সভার চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গুচ্ছ থেকে বেরিয়ে গেল ইবি। নিজস্ব পদ্ধতিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।

সর্বশেষ :

চব্বিশ থেকে ২৬: দারিদ্র্যের ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে স্থবির থাকার আশঙ্কা – বিশ্বব্যাংক   চব্বিশ থেকে ২৬: দারিদ্র্যের ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে স্থবির থাকার আশঙ্কা – বিশ্বব্যাংক ফ্যামিলি কার্ডের নামে ৯৮ হাজার টাকা লোপাট, আরও টাকা নিতে গেলে বিএনপি নেতার স্ত্রীকে ধোলাই   ফ্যামিলি কার্ডের নামে ৯৮ হাজার টাকা লোপাট, আরও টাকা নিতে গেলে বিএনপি নেতার স্ত্রীকে ধোলাই পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন   পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামবে বলছে বিশ্বব্যাংক, ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন কি অধরা রয়ে যাবে?   জিডিপি প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামবে বলছে বিশ্বব্যাংক, ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন কি অধরা রয়ে যাবে? আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা: ঘর বরাদ্দে আর্থিক অনিয়ম, সন্ধ্যায় নারী-মাদকের কারবার   আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা: ঘর বরাদ্দে আর্থিক অনিয়ম, সন্ধ্যায় নারী-মাদকের কারবার সেন্ট মার্টিনে জামায়াতের অনভিজ্ঞ কর্মীদের বিনা মূল্যে খৎনার পর অন্তত ৫০ শিশু অসুস্থ   সেন্ট মার্টিনে জামায়াতের অনভিজ্ঞ কর্মীদের বিনা মূল্যে খৎনার পর অন্তত ৫০ শিশু অসুস্থ বিরোধী ও সম্ভাব্য প্রতিপক্ষকে নির্বিচারে আটক করছে বিএনপি সরকার: এইচআরডাব্লিউ   বিরোধী ও সম্ভাব্য প্রতিপক্ষকে নির্বিচারে আটক করছে বিএনপি সরকার: এইচআরডাব্লিউ বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দরের একের পর এক টার্মিনাল: ঝুঁকিতে রাজস্ব, কর্মসংস্থান ও কৌশলগত নিয়ন্ত্রণ   বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দরের একের পর এক টার্মিনাল: ঝুঁকিতে রাজস্ব, কর্মসংস্থান ও কৌশলগত নিয়ন্ত্রণ