বিএনপির কর্মসূচি দেখে আ’লীগের মাথা খারাপ হয়ে গেছে: খন্দকার মোশাররফ


বিএনপির কর্মসূচি দেখে আ’লীগের মাথা খারাপ হয়ে গেছে: খন্দকার মোশাররফ
বিএনপির কর্মসূচি দেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের \'মাথা খারাপ\' হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি আদায়ে আজ শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি পালিত হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে আজ শুক্রবার দুপুর আড়াইটায় উত্তরার জসিমউদ্‌দীন সড়ক থেকে শুরু হওয়া পদযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জমজম টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। পদযাত্রায় অংশ নিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির কর্মসূচি দেখে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। রাজনৈতিকভাবে দেউলিয়া বলেই তারা বিএনপির কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচির নামে শান্তি সমাবেশ করছে। দেশে \'গণতন্ত্র নেই\' দাবি করে তিনি বলেন, দেশে যে গণতন্ত্র নেই তা আজ বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত। তাই গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পায়নি বাংলাদেশ। ড. মোশাররফ বলেন, বিএনপির যত দাবি তা জনগণের দাবি। যারা ভোট ডাকাত তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সর্বশেষ :

মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে   মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।   চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ আটক ১   চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন ও ডিসির কাছে স্মারকলিপি   চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন ও ডিসির কাছে স্মারকলিপি বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক।   বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ ০২ জন আসামী আটক। কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত   কাশিয়ানীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!