প্রকাশিতঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৩

অবৈধ সরকার হটাতে তরুণদের এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল


অবৈধ সরকার হটাতে তরুণদের এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাতের ভোটের অবৈধ জালিম সরকারকে হটাতে নতুন প্রজন্ম ও তরুণদেরকে এগিয়ে আসতে হবে। যেকোনো মূল্যে অবৈধ সরকার ঠেকাতে হবে। কোন অন্যায়কে আর প্রশ্রয় দেয়া হবে না।’ আজ রোববার বিকেলে নবাবগঞ্জ শহীদ মিনারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণতন্ত্র পুণরুদ্ধারসহ ১০ দফা দাবিতে ঢাকা জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এ পথসভা হয়। নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়া, কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ উপজেলা থেকে আসা প্রায় ২০ হাজার নেতাকর্মী বিভিন্ন পোস্টার, ব্যানার হাতে সরকারের পতন চেয়ে মিছিল করেন। মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদের মানুষ অত্যন্ত সংকটময় মুহূর্ত কাটাছে। এ সংকট বিএনপির, তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সংকট নয়, এ সংকট দেশের মানুষের সংকট। চালের দাম কমছে না। চাল-ডাল-তেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দামে ঊর্ধ্বগতি। মানুষ ঠিকমত খেতে পায় না।’ তিনি বলেন, ‘এখন কোনো কথা বলা যায় না। কথা বললেই জেলে যেতে হয়। বিএনপির এমন কোনো নেতা নেই, যার নামে মামলা নেই।’ ফখরুল বলেন, ‘১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে। দেশে কোনো স্বাস্থ্যসেবা নেই। দেশের মানুষের কোনো উপকার হচ্ছে না। তারা দেশে আবার নতুন নির্বাচনের পাঁয়তারা করছে। বলছে দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না। তারা বেআইনিভাবে আবার ক্ষমতায় আসতে চায়। এ দেশের জনগণ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন।’ পরে শহীদ মিনার থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বক্সনগরের দিকে পদযাত্রা শুরু করেন মির্জা ফখরুল। পথসভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায়। পদযাত্রায় অংশগ্রহণ করেন ঢাকা জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ :

কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন   কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা   “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা   ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী   “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি?   কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে   প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি   রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ ৩ বোর্ডের   এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ ৩ বোর্ডের