প্রকাশিতঃ নভেম্বর ২১, ২০২৪

আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ঙ্কর পরিকল্পনা করছে


আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ঙ্কর পরিকল্পনা করছে
আগামী নির্বাচন নিয়ে দিল্লির ভয়ঙ্কর পরিকল্পনা করছে। যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মহাবিপদে ফেলতে পারে বলে আশঙ্কা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখা জাগপার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় নিউইয়র্কে জাগপা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হিন্দুত্ববাদী সংগঠন ‘ইসকন’কে নিষিদ্ধ করার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রহমত উল্লাহ বলেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন হলে আওয়ামী লীগের জন্য মহাবিপদ ঘটবে, সেই বিবেচনা রেখে নির্বাচন ঠেকাতে ভারত যে প্রেসক্রিপশন তৈরি করতে চান, তা-হলো আরেকটি ১/১১ সৃষ্টি করা। অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হোক এটা কখনো ভারত চায় না। তিনি বলেন, খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসে বাংলাদেশের সরকারি আমলাদের উসকানি দিচ্ছেন এবং সরকারি উর্ধ্বতন পদে আওয়ামী দোসরদের বহাল থাকার জন্য শত শত কোটি টাকা খরচ করছেন। শুধু তাই নয়! আমেরিকা, চীন, রাশিয়া এবং জাতিসংঘকে আওয়ামী লীগের পক্ষে টানার জন্য হাজার হাজার কোটি ডলারে লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছেন। একই ভাবে ভারত উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ‘ইসকন’কে ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। এসময় আরও বক্তব্য রাখেন- সাংবাদিক অধ্যাপক সৈয়দ আজাদ, জাসাস ইউএসএ সেক্রেটারি জাহাঙ্গীর সৌরওয়ার্দী, বিএনপি হুমায়ুন কবির পলাশ, আছান উল্লাহ বাচ্চু, প্রফেসর মিন্টু, হাজী আনোয়ার হোসেন, জাগপা ইউএসএ সেক্রেটারি নোমান সিদ্দিকী, আশরাফুল হাসান প্রমুখ।

সর্বশেষ :

এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে!   এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে   বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০   ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’   জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ   ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি   জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা   ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?   পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?