প্রকাশিতঃ অক্টোবর ৫, ২০২৬

আত্রাইয়ে পুলিশ বক্সের উদ্বোধন করলেন রেজাউল ইসলাম রেজু এমপি


আত্রাইয়ে  পুলিশ বক্সের উদ্বোধন করলেন রেজাউল ইসলাম রেজু এমপি
সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচলের স্বার্থে নওগাঁর আত্রাইয়ে নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই নাটোর জিরো পয়েন্টে এ পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। গতকাল রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় পুলিশ বক্সটির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু। উদ্বোধন শেষে সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম বলেন,নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়ক নির্জন হওয়ায় এবং সাধারণ মানুষজন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে। সেবার মান বৃদ্ধিতে এই পুলিশ বক্সের উদ্বোধন করা হলো। এই বক্সে সবসময় পুলিশ সদস্যরা দায়িত্বে থাকবেন, ফলে নিরাপত্তা আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান, ওসি মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,সহসভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার,দপ্তর সম্পাদক মো.হাফিজুর রহমান হাফিজ, যুব দলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ :

এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে!   এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে   বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০   ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’   জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ   ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি   জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা   ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?   পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?