প্রকাশিতঃ ফেব্রুয়ারী ১২, ২০২৫

আমি বিবাহিত, পাগলামি করবেন না : পিয়া জান্নাতুল


আমি বিবাহিত, পাগলামি করবেন না : পিয়া জান্নাতুল
আলোচিত মডেল, অভিনেত্রী ও ব্যারিস্টার পিয়া জান্নাতুল সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি বলেন, \"আমি কখনও প্রেমে পড়িনি, মানুষই প্রেমে পড়ে। তাই আমি কখনো পাগলামি করিনি, তবে আমার জন্য অনেকেই পাগলামি করেছে এবং এখনো করে।\" সাক্ষাৎকারে পিয়া জানান, \"এক সময় এমনও হয়েছে যে, আমি রক্ত দিয়ে লেখা প্রেমপত্র পেয়েছি। এখন এসব কথা বেশি বলতে চাই না। আমি এখন একজন মা, আমার একটা সন্তান আছে।\" তিনি আরও বলেন, \"আমি প্রায় ১১ বছর ধরে বিবাহিত। তারপরও এখনো প্রেমের প্রস্তাব পাই।\" ব্যক্তিগত পছন্দের বিষয়ে পিয়া জানান, \"আমার জীবনে ২৩ জনকে দেখে খুব ভালো লেগেছে। এর মধ্যে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন সিনেমা জগতের মানুষ।\" বিনোদন জগতের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, \"আমি ছোটবেলা থেকেই শাহরুখ খানের ভক্ত। তবে যদি আলাদাভাবে বলি, আমার সবচেয়ে বেশি দেখা সিনেমা হলো ‘প্রিটি ওম্যান’।\" তিনি বলেন, \"সেই সিনেমার নায়কের চরিত্রটি দেখার পর থেকে ওই রকম ব্যক্তিত্বের মানুষকে আমার ভালো লাগতে শুরু করে।\" পিয়া জান্নাতুল মনে করেন, পাগলামি কোনো বয়স মানে না। বয়সে ছোট হোক বা বড়, এমন অনেকেই আছেন যারা আমাকে নিয়ে পাগলামি করেন। আমি তাদের বলবো ১১ বছরের বিবাহিত একজন নারীর জন্য পাগলামি করবেন না

সর্বশেষ :

কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন   কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা   “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা   ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী   “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি?   কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে   প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি   রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ ৩ বোর্ডের   এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ ৩ বোর্ডের