প্রকাশিতঃ এপ্রিল ১০, ২০২৫

ইনস্টাগ্রামে লাইভস্ট্রিমিং নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের নিচে, লাগবে পিতামাতার অনুমতি


ইনস্টাগ্রামে লাইভস্ট্রিমিং নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের নিচে, লাগবে পিতামাতার অনুমতি
১৬ বছরের কম বয়সিদের জন্য ইনস্টাগ্রামের লাইভস্ট্রিমিং সুবিধা ব্যবহার করতে হলে এখন থেকে পিতামাতার অনুমতি প্রয়োজন হবে। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা। ‘টিন অ্যাকাউন্টস’ নামের সুরক্ষা ফিচারে নতুন এই হালনাগাদে আরও বলা হয়েছে, ১৬ বছরের নিচের ব্যবহারকারীরা এখন থেকে ইনস্টাগ্রামে ‘অটো ব্লারিং’ বা স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও ঝাপসা করার ফিচারটি আর বন্ধ করতে পারবেন না, বিশেষ করে প্রাইভেট মেসেজের ক্ষেত্রে। মেটার এক বিবৃতিতে জানানো হয়, শিগগিরই এই টিন অ্যাকাউন্টস ফিচারটি ফেসবুক ও মেসেঞ্জার প্ল্যাটফর্মেও চালু করা হবে। প্রথম ধাপে এই পরিবর্তনগুলো পরীক্ষামূলকভাবে চালু হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় – আগামী কয়েক মাসের মধ্যেই। গত বছরের সেপ্টেম্বরেই ইনস্টাগ্রাম কিশোর-কিশোরীদের জন্য \'টিন অ্যাকাউন্টস\' ফিচার চালু করেছিল, যার মূল লক্ষ্য ছিল কম বয়সিদের নিরাপত্তা জোরদার করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আনা। বিশ্বব্যাপী বর্তমানে অনেক দেশেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়স সীমা নির্ধারণের দাবি জোরালো হচ্ছে। বিশেষ করে গবেষণাগুলোতে দেখা গেছে, কম বয়সে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মেটার এই নতুন পদক্ষেপকে তাই অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কম বয়সিদের নিরাপত্তা নিশ্চিতের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

সর্বশেষ :

বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট!   বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট! নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান   নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস   জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি   বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী   বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম   আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে  ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার   চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান   ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান