প্রকাশিতঃ জুন ৪, ২০২৪

ইন্টারনেট ছাড়া জিমেইল ব্যবহার করবেন যেভাবে


ইন্টারনেট ছাড়া জিমেইল ব্যবহার করবেন যেভাবে
ইন্টারনেট সংযোগ ছাড়া অর্থাৎ অফলাইনে থাকা অবস্থায়ও এখন থেকে জিমেইল ব্যবহার করা যাবে। সম্প্রতি অফলাইন সাপোর্ট ফিচার চালু করেছে গুগল। এই ফিচার ব্যবহার করে এখন থেকে মেইল পড়ার পাশাপাশি তা সংরক্ষণ করা, মুছে ফেলা, লেখা এবং খুঁজে বের করা যাবে। গুগল আইও কনফারেন্সের আগে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা হয় জিমেইলে। এরপর জনপ্রিয় এই মেইলিং সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আরও ফিচার যোগ করা হয়। সর্বশেষ এতে যোগ হলো এই অফলাইন ফিচার। জিমেইলের অফলাইন ফিচার ব্যবহার করতে হলে ক্রোম ব্রাউজারের ৬১ ভার্সন প্রয়োজন হবে। এরপর নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করলেই এ সেবা পাওয়া যাবে। যেভাবে পাবেন অফলাইন জিমেইল সেবা। ১। প্রথমেই গুগল ক্রোমের ৬১ ভার্সন ডাউনলোড করে নিতে হবে। ২। ব্রাউজার থেকে জিমেইলে প্রবেশ করে ডান কোনায় থাকা সেটিংস আইকনের মতো যে আইকনটি রয়েছে তাতে ক্লিক করতে হবে। ৩। এ পর্যায়ে বেশ কয়েকটি অপশন আসবে। সেখান থেকে সেটিংস লেখা অপশনটি সিলেক্ট করতে হবে। ৪। এবার অনেক অপশন আসবে। এখান থেকে ওপরের দিকে ডান কোনায় থাকা অফলাইন নামের ফিচারটি নির্বাচন করতে হবে। ৫। সবশেষে এনাবল অফলাইন মেইল অপশন সিলেক্ট করলেই কার্যকর হবে অফলাইন মুড। সূত্র: গেজেটস নাউ।

সর্বশেষ :

এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে!   এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে   বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০   ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’   জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ   ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি   জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা   ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?   পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?