প্রকাশিতঃ সেপ্টেম্বর ১১, ২০২৪

ইসরাইলের ‘পরাজয়’ নিয়ে যে তথ্য দিলেন সাবেক মন্ত্রী


ইসরাইলের ‘পরাজয়’ নিয়ে যে তথ্য দিলেন সাবেক মন্ত্রী
ইসরাইল এখন কৌশলগত পরাজয় থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দখলদার সরকারের সাবেক ন্যায়বিচার মন্ত্রী হাইম রামন। মঙ্গলবার ইসরাইলের প্রভাবশালী দৈনিক মারিভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলের সামরিক ও রাজনৈতিক কর্তৃপক্ষ যে বিষয়গুলো আলোচনা করতে সাহস পাচ্ছে না, সেগুলো জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন। অবরুদ্ধ গাজায় দীর্ঘ ১১ মাস ধরে চলা যুদ্ধে ইসরাইল কোনো লক্ষ্যেই পৌঁছাতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। হাইম রামনের মতে, ইসরাইলের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা স্পষ্ট। তিনি বলেন, ইসরাইল বিজয়ের পথে নেই, বরং কৌশলগত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি যুদ্ধের দীর্ঘস্থায়ীতা এবং লক্ষ্য পূরণে অক্ষমতা নেতানিয়হুর সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন তিনি। হাইম রামনের এ বিবৃতি ইসরাইলি সমাজ ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কারণ এটি ইঙ্গিত দেয় যে, সাম্প্রতিক যুদ্ধে ইসরাইল বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তারা কৌশলগতভাবে দুর্বল অবস্থানে রয়েছে। সূত্র: ইরনা

সর্বশেষ :

এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে!   এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে   বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০   ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’   জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ   ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি   জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা   ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?   পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?