এবার ইসরাইলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা


এবার ইসরাইলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরাইলের ভেতরে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার এএফপির প্রতিবেদনে হুতিদের সশস্ত্র বাহিনী বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। ইরান সমর্থিত সংগঠনটি গতকাল তেল আবিব ও ইলাতে ইসরাইলি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর পর বুধবার ইসরাইলি ভূখণ্ডের আরও ভেতরে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দাবি করেছে। একদিন আগেই ইসরাইলে প্রায় ২০০ ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে। শুরুতে গাজায় সীমাবদ্ধ থাকলেও প্রায় ১১ মাসব্যাপী এ সংঘাত এখন মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। হুতিদের বিবৃতিতে বলা হয়, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনী জায়োনিস্ট শাসকের (ইসরাইল) বিরুদ্ধে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। এ অভিযানের লক্ষ্য ছিল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরের সামরিক অবকাঠামো। এই হামলায় তিনটি কুদস ৫ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। এসব জায়গায় শত্রুপক্ষ গোপনে সামরিক কার্যক্রম চালাচ্ছিল, বিবৃতিতে আরও বলা হয়। হুতিদের এ হামলা কখন হয়েছে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। গত সপ্তাহে হুতিরা তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। এর জবাবে গুরুত্বপূর্ণ হোদেইদা বন্দরসহ ইয়েমেনের অন্যান্য অংশে বিমান হামলা চালায় ইসরাইল। হুতিরা প্রায় এক দশক ধরে ইয়েমেনের একটি বড় অংশে আধিপত্য বিস্তার করছে। সংগঠনটি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধাচরণকারী ‘অ্যাক্সিস অব রেজিসট্যান্সের’ অন্যতম সদস্য। নভেম্বর থেকে শুরু করে হুতিরা লোহিত সাগরের উপকূল ও এডেন উপসাগরে চলাচলকারী জাহাজের ওপর হামলা চালিয়ে এসেছে। ইসরাইল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে তারা এসব হামলা চালানোর দাবি করেছে।

সর্বশেষ :

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা   মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা