কুষ্টিয়ার কুমারখালীতে বিআরটিসি বাস চাপায় চানাচুর বিক্রেতা গুরুতর আহত


কুষ্টিয়ার কুমারখালীতে বিআরটিসি বাস চাপায় চানাচুর বিক্রেতা গুরুতর আহত
কুষ্টিয়ার কুমারখালীতে বিআরটিসি বাস চাপায় চানাচুর বিক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কুমারখালী বাসস্ট্যান্ডে সিঙ্গার শোরুম এর সামনে এই ঘটনা ঘটে। আহত হয়েছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০)। তিনি পেশায় চানাচুর বিক্রেতা। প্রত্যক্ষদর্শীরা জানান, কুমারখালী বাসস্ট্যান্ড থেকে কুষ্টিয়া অভিমুখী বিআরটিসি বাস থেকে চলন্ত অবস্থায় চানাচুর বিক্রেতা নামতে গিয়ে পা পিছলে পিছনের চাকায় পিষ্ট হন। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করেন। কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সাঈদ সাকিব জানান, দুই উরু বাসের চাকায় পিষ্ট হয়ে যাওয়ায় রোগীর অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কুমারখালী থানার ওসি মো. মহসিন হোসাইন জানান, বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে চানাচুর বিক্রেতা গুরুতর আহত হয়েছেন। ইতিমধ্যে বাসটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ :

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি   পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই   ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত   চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল   বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের   প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ?   উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি   মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা   মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা