প্রকাশিতঃ মার্চ ২৫, ২০২৩

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান


চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান
মহানগর ও বোয়ালখালী উপজেলার কিছু অংশ নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদকে নৌকার প্রার্থী করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় নোমানকে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম-৮ আসনে ২০০৮ সাল থেকে পরপর তিন দফায় এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল জাসদ নেতা মঈনউদ্দিন খান বাদল। ২০১৯ সালের ৭ নভেম্বর তিনি মারা গেলে চলতি মেয়াদে প্রথম দফায় আসনটি শূন্য হয়। ২০২০ সালের ১৩ জানুয়ারি উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। গত ৫ ফেব্রুয়ারি মোছলেমের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৭ এপ্রিল এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ করা হবে ৬ এপ্রিল। আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর থেকে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় গত ২০ মার্চ। ২২ মার্চ শেষদিন পর্যন্ত ২৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের মধ্যে নোমান আল মাহমুদকে দলের প্রার্থী হিসেবে মনোনীয় করে আওয়ামী লীগ। বোয়ালখালী পৌরসভা, আট ইউনিয়ন ও নগরের পাঁচটি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসন। ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন। মহিলা ভোটার দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন। ভোটকেন্দ্র ১৯০টি, ভোটকক্ষ ১৪১৪টি।

সর্বশেষ :

বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট!   বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট! নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান   নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস   জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি   বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী   বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম   আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে  ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার   চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান   ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান