প্রকাশিতঃ জানুয়ারি ২, ২০২৫

চব্বিশে ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের ওপর ২৯৭৭ হামলা ইসরাইলের


চব্বিশে ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের ওপর ২৯৭৭ হামলা ইসরাইলের
ইসরাইলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা ২০২৪ সালে পশ্চিম তীরে ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের ওপর ২৯৭৭টি হামলা চালিয়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা স্থানীয় একটি গ্রুপ এ তথ্য জানিয়েছে। মানবাধিকার গ্রুপের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। বেদুইনদের প্রতিরক্ষার জন্য গঠিত সংগঠন আল-বাইদারের বরাত দিয়ে বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি কর্তৃপক্ষ ২০২৪ সালে ৩৪০টি পরিবার নিয়ে গঠিত ৬৭টি বেদুইন সম্প্রদায়কে বাস্তুচ্যুত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বসতি স্থাপনের সুবিধার জন্য জনবসতি দূর করতে ইসরাইলি কর্তৃপক্ষ গণ বাস্তুচ্যুতি প্রক্রিয়ার মাধ্যমে ফিলিস্তিনিদের তাদের এলাকা থেকে জোরপূর্বক বহিষ্কার করেছে। মানবাধিকার সংস্থাটি বেদুইন সম্প্রদায়ের ওপর আক্রমণকে ‘প্রকৃত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে আরও বলেছে, এই হামলাগুলো একটি সংগঠিত নীতি প্রতিফলিত করে যার লক্ষ্য ফিলিস্তিনি ভূমি থেকে তাদের আদিবাসীদের খালি করা এবং ইসরাইলি বসতি স্থাপনকারীদের মাধ্যমে প্রতিস্থাপিত করা। গত কয়েক বছর ধরে ইসরাইলি সামরিক বাহিনী অধিকৃত পশ্চিম তীরে নিয়মিত অভিযান চালিয়েছে যা ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে। গত বছরের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালতে ফিলিস্তিনি ভূমিতে ইসরাইলের কয়েক দশকের দখলদারিত্বেকে ‘অবৈধ’ বলে ঘোষণা করা হয় এবং অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বিদ্যমান সব বসতি সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।

সর্বশেষ :

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি   ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত   বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা   রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত   সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান!   পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে   প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ   গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন   কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন