প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬

ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী


ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী
ফেনী জেলা যুবলীগের ব্যানারে মিছিল করার কথা ভাবছেন এবং প্রস্তুতি নিচ্ছেন- এমন অভিযোগ তুলে ছয় নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ ২৫শে সেপ্টেম্বর, শুক্রবার সকালে শহরের পুর্ব উকিল পাড়া আশ্রাফ কমিশনারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে সন্ত্রাসদমন আইনে মামলা রুজু করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জাবেদ হোসেন। আটক নেতাকর্মীদের পরিবার জানিয়েছে, মামলা ছাড়াই শুধু রাজনৈতিক কারনে তাদের ধরে নিয়ে গেছে পুলিশ। শুক্রবার ছুটির দিন হওয়ায় পরিচিত সবাই আশ্রাফ কমিশনারের বাড়িতে একত্রিত হয়েছিলেন। মিথ্যা অজুহাতে তাদের আটক করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের পুর্ব উকিল পাড়ায় একত্রিত হচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সরে যাওয়ার চেষ্টা করেন। এসময় সাবেক পৌর কাউন্সিলর আশ্রাফুল আলমের বাসা থেকে জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মিনার (৪৩), পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. ফাহিম (১৯), পৌর ছাত্রলীগকর্মী শরিফুল ইসলাম আসিক (২০), নিজাম উদ্দিন মাহমুদ (২৬), সোনাগাজীর ছাত্রলীগকর্মী আব্দুর রহমান (১৯) ও নোয়াখালীর ছাত্রলীগকর্মী মো. রাসেল (২১) কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে ভাষ্য পুলিশের। গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ দাবি করেন, তারা যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এর আগেও এই এলাকায় মিছিল করেছিল যুবলীগ-ছাত্রলীগ।

সর্বশেষ :

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি   ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত   বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা   রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত   সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান!   পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে   প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ   গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন   কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন