প্রকাশিতঃ এপ্রিল ২৩, ২০২৩

চীনের সঙ্গে কেনিয়ার সম্পর্ক কি শেষ হয়ে যাচ্ছে?


চীনের সঙ্গে কেনিয়ার সম্পর্ক কি শেষ হয়ে যাচ্ছে?
চীনকে ফেলে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করছেন। এতে অনেকে মনে করছেন যে চীনের সঙ্গে কেনিয়ার ঘনিষ্ঠতার দিন কি শেষ হয়ে যাচ্ছে কিনা। গত বছরের আগস্টে নির্বাচনে প্রবীণ বিরোধী প্রার্থী রাইলা ওডিঙ্গাকে পরাজিত করে রাষ্ট্রভার গ্রহণ করেছেন রুটো। ক্ষমতায় বসার পর থেকেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে কেনিয়ার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করেছেন। এটি তার পশ্চিমা নীতি কিনা সে বিষয়ে অনেকে ভাবছেন। অথচ তার পূর্বসূরিদের চীনের সঙ্গে সখ্যতা বেশি ছিল। আর এ কারণেই পূর্ব আফ্রিকার দেশজুড়ে চীনা-নির্মিত অবকাঠামো গড়ে উঠেছে। এ প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশক ধরে চীনের সঙ্গে কেনিয়ার কূটনৈতিক সম্পর্ক বেশ জোরালো ছিল। কিন্তু বর্তমানে তার বিচ্যুতি ঘটেছে বলে মনে হচ্ছে। কারণ বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে কেনিয়া ক্রমবর্ধমানভাবে পশ্চিমের ঘনিষ্ঠ হয়ে উঠছে। গত সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণের পর থেকে আফ্রিকার বাইরে রুটোর বেশ কয়েকটি সফর মূলত মার্কিন যুক্তরাষ্ট্র (দুইবার), যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম এবং জার্মানিসহ পশ্চিমা দেশগুলোতে হয়েছে। সূত্র: জিও নিউজ

সর্বশেষ :

ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী   ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ   ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ   আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা   ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও   সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার   ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল   রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা   আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা