প্রকাশিতঃ জানুয়ারি ১৭, ২০২৫

টিকটকে বব ডিলান


টিকটকে বব ডিলান
কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী বব ডিলান টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন । মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিকটকে ৫০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন এই সংগীত তারকা। খবর বিলবোর্ডের। ওই ভিডিওতে ‘লাইক আ রোলিং স্টোন’, ‘হারিকেন’-এর মতো গান ব্যবহার করেছেন মার্কিন তারকা। ভিডিওতে পুরোনো ছবি ও অ্যালবামের কভার জুড়ে দেন তিনি। মার্কিন তারকাকে টিকটকে স্বাগত জানিয়েছেন তার অনুসারীরা। মেগান প্রিন্স নামের এক অনুসারী লিখেছেন, ‘তুমি আমার হিরো।’ প্রথম ভিডিও প্রকাশের এক দিনের ব্যবধানে টিকটকে বব ডিলানের ফলোয়ার হু হু করে বাড়ছে। এ পর্যন্ত ২৫ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। যুক্তরাষ্ট্রে টিকটকের বিদায় মুহূর্তে টিকটকে আত্মপ্রকাশ করলেন বব ডিলান। আগামী ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে ভিডিও শেয়ারিং অ্যাপটি। এর পাঁচদিন আগে অ্যাকাউন্ট খুলেছেন বব ডিলান। বাধ্য হয়ে টিকটকের বদলে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা আরেক চীনা অ্যাপ রেডনোটে ঝুঁকছেন। অনেকে বব ডিলানকেও রেড নোটে অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ :

বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট!   বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট! নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান   নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস   জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি   বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী   বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম   আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে  ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার   চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান   ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান