প্রকাশিতঃ মার্চ ৩১, ২০২৩

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন।।


ঠাকুরগাঁওয়ে  ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন।।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও সংবাদ প্রকাশের জের ধরে গ্রেপ্তার হওয়া প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান সামসের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা। আজ শুক্রবার (৩১ মার্চ) দুপুর ৩টায় শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে গণমাধ্যমকর্মী কল্যাণ টাস্ট্রের সাধারণ সম্পাদক জয় মহন্ত অলক, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি মজিবুর রহমান খান, ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েত, মুক্ত কলম পত্রিকার সম্পাদক ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল,আজকের পত্রিকার প্রতিনিধি আল মামুন জীবনসহ অন্যান্য সংবাদকর্মীরা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার জন্য এক বড় প্রতিবন্ধকতা। সাংবাদিকদের নানাভাবে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তাই দ্রুত এই কালো আইন বাতিল করে স্বাধীন সাংবাদিকতায় সহযোগিতার দাবি জানানো হয় সরকারের প্রতি। এ ছাড়াও সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে যে ডিজিটাল মামলা হয়েছে তা প্রত্যাহারের দাবি করেন সাংবাদিক নেতারা।

সর্বশেষ :

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি   ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত   বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা   রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত   সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান!   পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে   প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ   গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন   কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন