প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪

ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরামের নতুন কমিটি


ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরামের নতুন কমিটি
ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক সভায় মো. আনোয়ার হোসেন আনন্দকে সভাপতি ও মো. মেহেদী হাসান ভুইয়াকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুব ফোরামের সুপার ফাইভ নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে কেএম মাহবুব হোসেন সিনিয়র সহ-সভাপতি, ডি এম সাদ্দাম হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. মাহবুব হোসেন (নিজাম) সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এই যুব সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শাহ আক্তারুজ্জামান। এতে আরও বলা হয়, ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মিঞা মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরামের সুপার ফাইভ নতুন কমিটি অনুমোদন করেছেন। আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ :

বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায়   বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন   জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক!   ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে   ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে   বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস   সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র   কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!   ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!