প্রকাশিতঃ মার্চ ১৭, ২০২৩

দুর্বৃত্তের চেতনানাশকে অসুস্থ নারী-শিশুসহ ৭


দুর্বৃত্তের চেতনানাশকে অসুস্থ নারী-শিশুসহ ৭
দিনাজপুরের বীরগঞ্জে দুর্বৃত্তের চেতনানাশকে অসুস্থ নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে উপজেলার সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন- উপজেলার সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ইছাহাক আলী (৪০) ও তার স্ত্রীর মোছা. সাকি (৩৫), ছেলে শাফিম (১৬), একই এলাকার তরিকুল ইসলামের ছেলে জারিফ (১১), মৃত আব্দুল লতিফের ছেলে আইয়ুব আলী (৫২), আইয়ুব আলীর স্ত্রী শিরিনা খাতুন (৪৩), ছেলে শিমুল আহম্মেদ (১১)। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আইয়ুব আলী জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে পবিারের সবাই শুয়ে পড়ি। শুক্রবার সকালে প্রতিবেশীরা আমাদের ঘরের দরজা বাহির হতে বেঁধে আটকানো দেখে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে দরজা খুলে আমাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কোনো অজ্ঞাত দুর্বৃত্তের চেতনানাশকে অসুস্থ হওয়ার দাবি করে তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারগুলোর নগদ টাকা, মোবাইলসহ বেশ কিছু জিনিসপত্র খোয়া গেছে। অসুস্থ থাকার কারণে বিষয়টি লিখিতভাবে প্রশাসনকে অবহিত করা হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৈয়দ সাবিরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন চিকিৎসাসেবার জন্য এসেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় পর্যবেক্ষণে রেখে আমরা তাদের চিকিৎসাসেবা অব্যাহত রেখেছি। এ মুহূর্তে অসুস্থদের আশঙ্কামুক্ত বলা যাবে না। সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম মাস্টার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ :

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি   ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত   বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা   রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত   সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান!   পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে   প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ   গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন   কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন